সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার মো. আমির হোসেন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. আব্দুল ওয়াদুদ খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়জরিপা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল, ইউনিয়ন ওলামা দলের সভাপতি হাফেজ মো. শাহ জালাল।এছাড়াও বক্তব্য রাখেন সমিতির সদস্য মনিরুজ্জামান, আব্দুল কাদির, শাহজাহান আলী, আব্দুল মমিন প্রমুখ।অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সমিতির উপদেষ্টা আনোয়ার হোসেন। এ সময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।