• হোম
  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
আড়াইহাজারে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১০ জনসহ গ্রেপ্তার ১৩ প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রাখুন নজরুল ইসলাম আজাদ শ্রমিক বিক্ষোভে ৪ ঘণ্টা বন্ধ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ভোগান্তি আড়াইহাজারে জাতীয় যুব দিবসে সনদ ও ১৫ লাখ টাকার ঋণ বিতরণ করলেন নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রেস কর্মকর্তা আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন আড়াইহাজারে ৩৭ মন্দিরে এমপি নজরুল ইসলাম আজাদের অনুদান

প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রাখুন নজরুল ইসলাম আজাদ

  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১০৯ বার

প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রাখুন – নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন না করে মজুরি বোর্ডের মাধ্যমে আলোচনার টেবিলে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য অত্যন্ত কাইন্ড (সহানুভূতিশীল)। শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

সোমবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, ‘শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেখানে শ্রমিকদের প্রতিনিধিরা থাকবেন। নিজেদের দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি আলোচনার সুযোগ রয়েছে। তাই আন্দোলন না করে মজুরি বোর্ডের মাধ্যমে আলোচনায় বসে সমস্যার সমাধান করা উচিত।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শ্রমিকদের প্রতি অত্যন্ত কাইন্ড। শ্রমিক-মালিক সবাই যেন সুন্দরভাবে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আপনাদের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেখানে আপনারা থাকবেন, আলোচনা করার সুযোগ পাবেন। আপনারা তো আমাদেরই একটি অংশ। আপনাদের ভোটের মাধ্যমেই আজকের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।’

আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আন্দোলন করে কী লাভ? মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেখানে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান হবে।’

এ সময় শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ তুলে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘কিছু মানুষ শ্রমিকদের উসকানি দিচ্ছে। তাদের চিহ্নিত করার কাজ চলছে। এ জন্য বিভিন্ন ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিক ও মালিক সবাই আমাদের ভাই, তাই আন্দোলন বা সংঘাতের পথে না গিয়ে আলোচনার টেবিলে বসে সব সমস্যার সমাধান করতে হবে।’

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ