• হোম
  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
আড়াইহাজারে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১০ জনসহ গ্রেপ্তার ১৩ প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রাখুন নজরুল ইসলাম আজাদ শ্রমিক বিক্ষোভে ৪ ঘণ্টা বন্ধ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ভোগান্তি আড়াইহাজারে জাতীয় যুব দিবসে সনদ ও ১৫ লাখ টাকার ঋণ বিতরণ করলেন নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রেস কর্মকর্তা আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন আড়াইহাজারে ৩৭ মন্দিরে এমপি নজরুল ইসলাম আজাদের অনুদান

আড়াইহাজার যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৯৮ বার

আড়াইহাজার যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। সোমবার (২৬ অক্টোবর) সকালে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন জহির ফকির (৪৫)। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এ সময় ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। পরে এসআরবি-১১ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় আসামি কবির হোসেনের অবস্থান শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টার দিকে এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর থানার কলাতলী বিচ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারের পর কবির হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ