শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

রনজিৎ সরকার রাজ , দিনাজপুর (প্রতিনিধি)-
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ৩৬ টাকা কেজি দরে বোরো ধান ও ৪৮ টাকা দরে চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় এমপি মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধান সংগ্রহ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি আরও বলেন, মধ্য স্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকদের…