• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

প্রধান শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানি

  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৮৯ বার

মোঃ মোশারফ হোসেন রিপন:

পঞ্চগড়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে।

জানা যায়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের চতুরাডাঙ্গী কালীদহ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাখারুল ইসলাম উক্ত বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন। এ ব্যাপারে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত ৩০ মে প্রধান শিক্ষক মোজাখারুল ইসলাম উক্ত ছাত্রীকে একা একটি কক্ষে বৃত্তি পাইয়ে দেওয়ার কথা বলে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে স্থানিয়রা তাকে উদ্ধার করে।

ঘটনার দিন রাতে প্রধান শিক্ষক মোজাখারুল ইসলামকে ২লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করে স্থানিয়ভাবে মিমাংশা করে দেয়ার অপচেষ্টা করা হলে ভিকটিমের পরিবার তা মেনে নেয়নি।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং প্রধান শিক্ষক মোজাখারুল ইসলাম এর বিরুদ্ধে একটি মামলা দ্বায়ের করা হয়। পলাতক শিক্ষক মোজাখারুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকাবাসি জানিয়েছেন, একই উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ ভূজারী পাড়ার বাসিন্দা লম্পট প্রধান শিক্ষক মোজাখারুল ইসলাম। এর আগেও তিনি একই রকম ঘটানা ঘটিয়েছিলেন।

চতুরাডাঙ্গী কালীদহ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও স্থানিয়রা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে দাবি জানিয়েছেন, যেন এই জঘন্য কর্মের জন্য প্রধান শিক্ষককে চাকুরি থেকে বহিস্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ