• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক

  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৩ বার

শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক

মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু শেরপুর প্রতিনিধি-

শেরপুরে বিনামূল্যে বিতরণের ৩৩ টন ১শ কেজি সরকারি চালসহ গোডাউন মালিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌর শহরের চাপাতলি এলাকার জেবীন রাইস প্রসেসিং এর গোডাউন থেকে চালসহ ওই অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। পুলিশ জানায়, জেলা শহরের চাপাতলী মহল্লায় বিপুল পরিমাণ সরকারী চালের বস্তা পরিবর্তণ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী মেজিস্ট্রেট এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৩ হাজার ১শ কেজি চালসহ গোডাউন মালিক শহরের কসবা কাঠগড় এলাকার বাবুল মিয়ার ছেলে বোরহান উদ্দিনকে আটক করা হয়। এছাড়াও চলতি বছরের জুন মাসের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য গুদামের সিল দেয়া বিপুল পরিমাণ খালিবস্তা উদ্ধার করা হয়েছে। এবিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চাপাতলী এলাকায় জেবীন রাইস প্রসেসিং এর গোডাউনে অভিযান পরিচালনা করি। এসময় সেখানে সরকারী ৩০ কেজির বস্তা পরিবর্তণ করে সাধারণ বস্তায় স্থানান্তরের সময় হাতেনাতে গোডাউন মালিককে আটক করি। পরে গোডাউনে থাকা ৩৩ হাজার ১০০ কেজি চাউল এবং ২০২৪ থেকে ২০২৬ সালের বিপুল পরিমাণ খালী বস্তা উদ্ধার করা হয়। সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান জানান, মধ্যরাতে সংবাদ পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চাপাতলী এলাকায় এই গোডাউনে অভিযান পরিচালনা করি। এখানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ সরকারী চাউলসহ গোডাউন মালিক বোরহান উদ্দিনকে আটক করা হয়েছে। যেহেতু চাউলের পরিমাণ বেশী, তাই এ বিষয়ে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দিয়েছি। পরবর্তীতে বিজ্ঞ আদালত বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

 

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ