• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮৯ বার

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুর প্রতিনিধি :

ময়মনসিংহ-শেরপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৩ বোতল অবৈধ মদ জব্দ করেছে বিজিবি।রবিবার (১৭ মে) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মেডামবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল পৃথক দুইটি অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৩ বোতল মদ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের সীমান্ত সুরক্ষায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ