• হোম
  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
আড়াইহাজারে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১০ জনসহ গ্রেপ্তার ১৩ প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রাখুন নজরুল ইসলাম আজাদ শ্রমিক বিক্ষোভে ৪ ঘণ্টা বন্ধ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ভোগান্তি আড়াইহাজারে জাতীয় যুব দিবসে সনদ ও ১৫ লাখ টাকার ঋণ বিতরণ করলেন নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রেস কর্মকর্তা আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন আড়াইহাজারে ৩৭ মন্দিরে এমপি নজরুল ইসলাম আজাদের অনুদান

শেরপুরের ঝিনাইগাতীতে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৬১ বার

শেরপুরের ঝিনাইগাতীতে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকার বনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। জব্দ করা মদের সিজার মূল্য ১৬ লাখ ৭৬ হাজার টাকা। শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছোট গজনী এলাকায় অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। এ সময় বনের ভেতরে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা বিপুল পরিমাণ ভারতীয় মদ দেখতে পেয়ে সেগুলো জব্দ করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে জব্দ করা মদ থানায় নিয়ে যাওয়া হয়।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ