• হোম
  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
আড়াইহাজারে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১০ জনসহ গ্রেপ্তার ১৩ প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রাখুন নজরুল ইসলাম আজাদ শ্রমিক বিক্ষোভে ৪ ঘণ্টা বন্ধ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ভোগান্তি আড়াইহাজারে জাতীয় যুব দিবসে সনদ ও ১৫ লাখ টাকার ঋণ বিতরণ করলেন নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রেস কর্মকর্তা আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন আড়াইহাজারে ৩৭ মন্দিরে এমপি নজরুল ইসলাম আজাদের অনুদান

আড়াইহাজারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২২৯ বার

আড়াইহাজারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সজিব কালাই (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর দায়ের করা মামলার পর বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী সরকারি আবাসন প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযোগ অনুযায়ী, ৩৫ বছর বয়সী ওই নারী নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশী সজিব কালাই কৌশলে ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে ভুক্তভোগী আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত সজিব কালাইকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ