• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে নারায়ণগঞ্জের মহাসড়কে বিজিবির টহল জোরদার

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭০ বার

ঈদযাত্রা নিরাপদ রাখতে নারায়ণগঞ্জের মহাসড়কে বিজিবির টহল জোরদার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সকাল থেকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল কার্যক্রম শুরু করে বিজিবি।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে মেঘনা টোল প্লাজা, মোগড়াপাড়া, কাঁচপুর সেতু, রূপগঞ্জের কাঞ্চন সেতু ও আশপাশের বিভিন্ন এলাকায় বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যায়। এ কার্যক্রম পরিচালনা করছে বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন-৬২।

বিজিবি সূত্র জানায়, ঈদ সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ বাড়ি ফিরছেন। এ সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ সংঘটনের আশঙ্কা থাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-৬২–এর অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, “ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে আমাদের ৮ প্লাটুন বিজিবি মহাসড়কের বিভিন্ন স্থানে টহল কার্যক্রম পরিচালনা করছে। ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে পরিবারের কাছে পৌঁছাতে পারেন এবং কোনো ধরনের অপরাধের শিকার না হন, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ