• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪৯ বার

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, শেরপুর -৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো: মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ও জনভোগান্তি নিরসনে প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও হাম ও ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন কার্যক্রম জোরদারকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মিজানুর রহমান ভূঁঞা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, এনএসআইয়ের উপপরিচালক মো: ইফতেখারুল হক, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বাতেন, জেলা এনসিপির আহবায়ক প্রকৌশলী লিখন মিয়া, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা প্রমুখ।সভায় শেরপুরের তিনটি নির্বাচনী এলাকার সংসদ সদস্যগণসহ সংরক্ষিত আসনের সংসদ সদস্য তাদের বক্তব্যে শেরপুরের উন্নয়ন এবং আইন-শৃঙ্খলার স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।ওইসময় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ