• হোম
  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
আড়াইহাজারে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১০ জনসহ গ্রেপ্তার ১৩ প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রাখুন নজরুল ইসলাম আজাদ শ্রমিক বিক্ষোভে ৪ ঘণ্টা বন্ধ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ভোগান্তি আড়াইহাজারে জাতীয় যুব দিবসে সনদ ও ১৫ লাখ টাকার ঋণ বিতরণ করলেন নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রেস কর্মকর্তা আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন আড়াইহাজারে ৩৭ মন্দিরে এমপি নজরুল ইসলাম আজাদের অনুদান

চীন পৌঁছেছেন ট্রাম্প

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩০১ বার

চীন পৌঁছেছেন ট্রাম্প

চীন পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে দুই দিনের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় (১৩ মে) তিনি বেইজিংয়ে পৌঁছেছেন বলে জানিয়েছে সিএনএন।

২০১৭ সালের পর এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দুটির মধ্যে বছরের পর বছর ধরে তীব্রতর হওয়া প্রতিদ্বন্দ্বিতা এবং চীনের ঘনিষ্ঠ সহযোগী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষাপটে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের উপরাষ্ট্রপতি হান ঝেং। তাকে কূটনৈতিক অনুষ্ঠানে শি জিনপিংয়ের দূত হিসেবে ব্যাপকভাবে দেখা হয়। তিনি গত বছর ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, সেখানে উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডু, যুক্তরাষ্ট্রে নিযুক্ত তার চীনা প্রতিপক্ষ শি ফেং এবং চীনের পররাষ্ট্র বিষয়ক নির্বাহী উপমন্ত্রী মা ঝাওশু।আল-জাজিরা জানিয়েছে, বুধবার ট্রাম্পের কোনো প্রকাশ্য কর্মসূচি নেই। বৃহস্পতিবার ও শুক্রবার তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করবেন।ট্রাম্প তার এই সফরের মাধ্যমে চীনের কাছ থেকে আরো বেশি আমেরিকান খাদ্য ও বিমান কেনার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাফল্য খুঁজছেন। তিনি রওনা হওয়ার আগে বলেছিলেন, শি-এর সঙ্গে তিনি ‘অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি’ বাণিজ্য নিয়ে কথা বলবেন।

 

 

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ