শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুর জেলার সেতাবগঞ্জের ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান। তার সাবেক স্ত্রী রাণীশংকৈল এলাকার শিল্পী পায়ের রগ
কেটে নির্মমভাবে মোস্তাফিজুর রহামানকে হ’ত্যা করেছেন। আজ সোমবার (১৫ জুন ২০২৬) বোচাগঞ্জে এই মর্মান্তিক হত্যাকান্ডটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একাধিকবার মোস্তাফিজুর রহমানের উপর শারীরিক নি’র্যাতনের অভিযোগ উঠেছিল। তবে এবার সেই নি’র্যাতনই তার মৃ’ত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।
একটি সুত্র জানায় তার সাবেক স্ত্রী শিল্পী দিনাজপুর পুলিশ হেফাজতে রয়েছে।
হ’ত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র আ’তঙ্ক ও ক্ষো’ভের সৃষ্টি হয়। বোচাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।