• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

লিংক রোডের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে দুর্ভোগ

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৭ বার

লিংক রোডের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে দুর্ভোগ

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের দুই পাশে জমে তৈরি হয়েছে ময়লার স্তূপ। ভূঁইগড় শান্তিধারা ও শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের পাশে দেখা গেছে বাসাবাড়ি ও দোকানপাটের বর্জ্যের বিশাল স্তুপ।

সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশজুড়ে ছড়িয়ে আছে গৃহস্থালির বর্জ্য, প্লাস্টিকের বোতল, কাচ, বস্তাবন্দি আবর্জনা, ফুটপাত ও দোকানের ফলের খোসাসহ বিভিন্ন ধরনের পচনশীল বর্জ্য। এসব ময়লার পাশ দিয়েই প্রতিদিন চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে ময়লা জমে থাকায় এলাকায় মশার উপদ্রব বেড়েছে। পাশাপাশি শিশুদের মধ্যে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকিও দেখা দিয়েছে।

শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে একটি অস্থায়ী দোকানদার মো. মকবুল বলেন, “এই রাস্তার পাশ থেকে সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদের সদস্যরা কয়েকবার ময়লা পরিষ্কার করেছেন। কিন্তু এরপরও এখানে আবর্জনা ফেলা বন্ধ হচ্ছে না।”

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে ময়লা ফেলা বন্ধ করা সম্ভব হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচ্ছন্নতাকর্মী জানান, বাজারের বর্জ্য অপসারণে অতিরিক্ত খরচ এড়াতে কিছু দোকানদার নির্ধারিত ব্যবস্থায় না দিয়ে রাতে অটোরিকশার মাধ্যমে বস্তাবন্দি ময়লা এনে এখানে ফেলে রাখেন, যেখানে ৫০ টাকার বিনিময়ে এসব ফেলা হচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জ প্রবেশপথের ভূঁইগড় এলাকায় বাসাবাড়ির বর্জ্যে বড় স্তূপ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, এসব ময়লার কারণে সড়কের পাশ দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি একটি খালও আবর্জনায় ভরাট হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা ও ময়লা পানি জমে থাকে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ