• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

ঝিনাইদহ সীমান্তে আতঙ্ক, ১০ বার পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪৯ বার

ঝিনাইদহ সীমান্তে আতঙ্ক, ১০ বার পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

জেলা প্রতিনিধিঝিনাইদহ-

সারা দেশের মতো ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও বিরাজ করছে পুশইন আতঙ্ক। অভিযোগ রয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দফায় দফায় বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করছে। তবে, প্রতিটি চেষ্টাই প্রতিহত করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর সীমান্তের ১২টি বিওপির মধ্যে যাদবপুর বিওপি এলাকায় পুশইনের ঘটনা বেশি ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও সীমান্তের প্রত্যেকটি বিওপিতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

স্থানীয়দের দাবি, সীমান্তের ওপারে বিভিন্ন যানবাহনে করে লোকজন এনে জড়ো করা হচ্ছে। ফলে যেকোনো সময় নতুন করে পুশইনের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে ৫৮ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানিয়েছে, মহেশপুর সীমান্তে এ পর্যন্ত ১০টি পুশইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় আমাদের সকল সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ