• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জে সরকারি বনভূমি বেদখল রেঞ্জ কর্মকর্তার নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১১ বার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জে সরকারি বনভূমি বেদখল রেঞ্জ কর্মকর্তার নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে

মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু শেরপুর প্রতিনিধি-

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বড় রাংটিয়া এলাকায় সরকারি বনভূমি বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (৩ জুন বুধবার) ও বিভিন্ন সময়ে বন বিভাগের জমিতে অবৈধভাবে পাকা ও আধাপাকা ঘরবাড়ি নির্মাণের ঘটনা ঘটেছে।স্থানীয়দের অভিযোগ, রাংটিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার মো. আব্দুল করিমের জ্ঞাতসারেই এসব কর্মকাণ্ড চলছে এবং তাঁর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল বন বিভাগের জমি দখল করে বসতঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছে। এর ফলে দিন দিন কমে যাচ্ছে সরকারি বনভূমি, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে এবং শেরপুরের সীমান্তবর্তী প্রাকৃতিক পরিবেশকে হুমকির মুখে ফেলছে।এমনকি অভিযোগ উঠেছে, রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিমের ছত্রচ্ছায়ায় গারো পাহাড় ধ্বংস করে বালু পাথর লোপাটের পর এখন বনভূমি উজাড় করে কাঁচাপাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অদৃশ্য শক্তির ইশারায় তিনি এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলেও অভিযোগ করা হয়, যার ফলে দখলদাররা আরও উৎসাহিত হচ্ছে।অভিযোগ বিষয়ে জানতে চাইলে, রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার মো. আব্দুল করিম প্রতিনিধিকে জানান যে, তিনি গতকাল (৩ জুন বুধবার) বন বিভাগের জমিতে পাকা ঘরবাড়ি নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁর দাবি, অবৈধভাবে ঘর নির্মাণকারীরা আগামীকালের মধ্যে স্থাপনা ভেঙে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় বন বিভাগ তাদের সময় দিয়েছে।তবে অভিজ্ঞ মহল দ্রুত এই বিষয়ে তদন্ত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারি বনভূমি অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণের ফলে কেবল সরকারি সম্পত্তিই বেদখল হচ্ছে না, বনাঞ্চলের পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ