• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

কাঁধে স্ত্রীর লা*শ, বুকে আদরের সন্তানের লা*শ, বাম হাতে ধরলেন পেছনে হাউমাউ করে কান্না করা মেয়ে সন্তানটির হাত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৭৬ বার

কাঁধে স্ত্রীর লা*শ, বুকে আদরের সন্তানের লা*শ, বাম হাতে ধরলেন পেছনে হাউমাউ করে কান্না করা মেয়ে সন্তানটির হাত

নিজস্ব প্রতিবেদক-

কাঁধে স্ত্রীর লা*শ, বুকে আদরের সন্তানের লা*শ, বাম হাতে ধরলেন পেছনে হাউমাউ করে কান্না করা মেয়ে সন্তানটির হাত।সুজন মিয়া , স্ত্রীর নি-থ-র দে-হ কাঁধে তুলে নিয়ে বলছে আমার সন্তানকেও বুকে দেন। সাথে সাথেই একজন শিশুটির লা*শ তুলে দিল বাবার বুকে। ঈদের যাত্রা বিষাদে রূপ নিলো পরিবারটির।

ঈদের নতুন জামা কিনে আর বাড়ি ফেরা হলো না শিশু সাফওয়ান হাসেন ও তার মায়ের।

বুধবার সন্ধায় নরসিংদী রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যুর ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকার সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম (২৭) এবং ১৮ মাস বয়সী ছেলে সাফওয়ান ওরফে হাসেন।

নিহতের স্বজনরা জানায়, শিবপুর উপজেলার কারারচর এলাকার দিনমুজুর সুজন মিয়া কখনো ইজিবাইক আবার কখনো রাজমিস্ত্রির সহযোগি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

বুধবার বিকেলে ঈদুল আজহা উপলক্ষে দুই শিশু সন্তানসহ স্ত্রীকে নিয়ে শপিং করতে নরসিংদী শহরে যান। দুই সন্তানের জন্য নতুন জামা-কাপড় কিনে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় রেলস্টেশনের প্লাটফর্ম অতিক্রমের সময় দ্রুত গতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় মা-ছেলে।

সুজন মিয়া , স্ত্রীর নি-থ-র দে-হ কাঁধে তুলে নিয়ে বলছে আমার সন্তানকেও বুকে দেন। সাথে সাথেই একজন শিশুটির লা*শ তুলে দিল বাবার বুকে। ঈদের যাত্রা বিষাদে রূপ নিলো পরিবারটির।

কাঁধে স্ত্রীর লা*শ, বুকে আদরের সন্তানের লা*শ, বাম হাতে ধরলেন পেছনে হাউমাউ করে কান্না করা মেয়ে সন্তানটির হাত।

আমার সামনে আমার অবুঝ শিশু সন্তানসহ স্ত্রীকে হারিয়েছি। আগামীকাল ঈদে আমি কি নিয়ে থাকবো। ট্রেন আসছে দেখতে পেয়ে তাকে আটকানোর জন্য ডাক-চিৎকারসহ চেষ্টা করেও লাভ হয়নি।

এদিকে স্ত্রী-সন্তানকে বাঁচাতে সুজন মিয়া নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ জানিয়েছে, প্লাটফর্মের এক নম্বর স্টেশনে একটি ট্রেন দাঁড়ানো ছিলো। তখনই কক্সবাজার থেকে ঢাকাগামী দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করছিল।

এ সময় ওই পরিবারটি প্লাটফর্ম এলাকায় রেললাইনের উপরে থাকায় দ্রুত গতির ট্রেনটি তাদের ধাক্কায় দিয়ে ছিটকে ফেলে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুজন মিয়ার ৯ বছর বয়সী সামিয়া নামের একটি কন্যা সন্তান রয়েছে। এক সাথে থাকলেও কাকতালীয়ভাবে দুর্ঘটনা থেকে বেঁচে যায় অপর কন্যা শিশুটি।

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ