• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

শেরপুরে ১৭ মে ‘সিরাতুন্নবী মহা সম্মেলন’: প্রধান বক্তা মুফতি আমির হামজা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৫৮ বার

শেরপুরে ১৭ মে ‘সিরাতুন্নবী মহা সম্মেলন’: প্রধান বক্তা মুফতি আমির হামজা

​শেরপুর প্রতিনিধি:

আগামী ১৭ মে, রবিবার শেরপুর সদর উপজেলার লছমনপুর জামতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল ‘সিরাতুন্নবী (সা.) মহা সম্মেলন’। ঈমান আকিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আমির হামজা।

​লছমনপুর ফারাজিয়া মাদরাসা মাঠে আয়োজিত এই ধর্মীয় মহাসমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, ১১ দলীয় সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ময়মনসিংহ ২ আসনে সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি মুহাম্মাদুল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

​সম্মেলনে আরও উপস্থিত থাকার কথা রয়েছে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
শেরপুর ​জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান ও সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, ​সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, ​বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ​ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব গোলাম মোস্তফা, ​স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাহবুবুর রশিদ।

​মহা সম্মেলনটি সফল করতে ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মাওলানা তারিকুল ইসলাম মাহফিল পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন।

সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আমির হামজা ও ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি মুহাম্মাদুল্লাহ শেরপুরে আগমন উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ