• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

ঈদে প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরার নির্দেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪৭ বার

ঈদে প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক-

আসন্ন ঈদযাত্রায় নারীদের নিরাপদ রেল ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার এ–সংক্রান্ত রিটের শুনানি শেষে হাইকোর্ট এ নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনিই এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।

আইনজীবী আজমল হোসেন খোকন বলেন, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান আইন অনুযায়ী নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দের বিধান রয়েছে। কিন্তু বাস্তবে বেশির ভাগ ট্রেনে সেই ব্যবস্থা কার্যকর নেই। রিটে ওই বিধান বাস্তবায়নের আবেদন জানানো হয়।

তিনি বলেন, ট্রেনে ভ্রমণের সময় একা নারী যাত্রীদের নানা ভোগান্তি ও নিরাপত্তাহীনতার মুখে পড়তে হয়। বিশেষ করে ঈদের সময় অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনে ওঠা ও নির্ধারিত আসনে পৌঁছানো অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে।

রিট আবেদনে বলা হয়, নারীদের জন্য আলাদা কামরা থাকলে তারা তুলনামূলক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। রাতের যাত্রায়ও এতে নিরাপত্তাঝুঁকি কমবে। পাশাপাশি প্রয়োজন হলে কামরার ভেতরে নামাজ আদায়ের সুযোগও সহজ হবে।

হাইকোর্টের এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ