• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭০ বার

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন​

​শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা কারাগারের সার্বিক পরিবেশ ও বন্দিদের সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ১১ মে (সোমবার) তিনি জেলা কারাগার পরিদর্শনে যান।​পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বন্দিদের আবাসন ব্যবস্থা, খাবারের মান এবং চিকিৎসাসেবাসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এসময় তিনি কারাবন্দিদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। প্রতিকারযোগ্য সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।​কারাগারকে কেবল শাস্তি প্রদানের স্থান হিসেবে না দেখে একে পরিবর্তনের কেন্দ্র হিসেবে উল্লেখ করে ফরিদা ইয়াসমিন বলেন, “কারাগারসমূহ শুধু বন্দীশালা নয়, বরং এগুলোকে প্রকৃত অর্থে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে হবে। বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের সুযোগ আরও সম্প্রসারিত করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।”​এর আগে জেলা প্রশাসক কারা প্রাঙ্গণে পৌঁছালে তাকে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সুসজ্জিত একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।​পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেল সুপার শাহ ফখরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত জেলার মুহাম্মদ আব্দুস সেলিমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ