• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

দেশব্যাপি ২৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০৬ বার

দেশব্যাপি ২৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’

বিনোদন ডেস্ক

আগামীকাল ৮ মে ঢাকাসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রাখাল সবুজ। এটি তার প্রথম চলচ্চিত্র। মৃত্তিকা ছবিঘর-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান।

লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে লাঠিয়ালদের জীবনসংগ্রামের গল্প। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।

মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি ও নারায়ণগঞ্জ), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), কে স্ক্রিন সিনেপ্লেক্স (কুমিল্লা), মধুমিতা, আজাদ, বিজিবি, গীত, ম্যাজিক থিয়েটার (দিয়াবাড়ি), নিউ গুলশান (জিঞ্জিরা), চন্দ্রিমা (শ্রীপুর), উল্কা (জয়দেবপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নন্দিতা (সিলেট), রূপকথা (শেরপুর), অভিরুচি (বরিশাল), চাঁদমহল (কাঁচপুর), মোহন (হবিগঞ্জ), তামান্না (সৈয়দপুর), পূর্বাশা (সান্তাহার), মাধবী (মধুপুর) এবং রাজিয়া সিনেমা (নাগরপুর)-এ।

রোশান ও বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা ও ব্যঞ্জন জামানসহ আরও অনেকে। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পায় সিনেমাটি। পরে প্রিভিউ কমিটির পরামর্শে নাম পরিবর্তন করে ‘সর্দারবাড়ির খেলা’ রাখা হয় এবং এ নামেই সেন্সর সার্টিফিকেট লাভ করে চলচ্চিত্রটি

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ