• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের  আয়োজনে আড়াইহাজারে জুনিয়র বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৬৮ বার

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে আড়াইহাজারে জুনিয়র বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

আড়াইহাজার প্রতিনিধি –

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন।

রবিবার (১০ মে) দুুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এই কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. আসাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, ওসি মো. আলাউদ্দিন, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ দেখাবে। মেধার পাশাপাশি নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ, মানবিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে।”

ফাউন্ডেশনের আহ্বায়ক রাকিবুল ইসলাম জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জণকারী মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণা দিতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আগামীতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ