• হোম
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ছয় মাসের মধ্যে চালু হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি  শেরপুরে সরকারি ৩৩ টন চালসহ গোডাউন মালিক আটক দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার সারাদেশের ন্যয় শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই কাজ হয়ে যাবে-মৌলভীবাজারে প্রধানমন্ত্রী

আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩০ বার

আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২ শত ৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষামূলক বই বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে) উপজেলা অডিটোরিয়ামে এ বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন, আড়াইহাজার প্রতিভা কল্যাণ ট্রাস্ট ৯/১১ ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিভা কল্যাণ ট্রাস্টের সভাপতি ড. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান।

এসময় আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিভা কল্যাণ ট্রাস্টের সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজ সালমান, ডা. রিতা ফারিয়া, ফশিকুর রহমান সোহাগ, মোতাহার হোসেন ও সজীব চন্দ্র দাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদা আক্তার ও মিজানুর রহমান।

বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষামূলক বই তুলে দেন প্রধান অতিথি।

 

 

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ